যুক্তরাষ্ট্রে ময়লার ট্রাকে ধাক্কা দিয়ে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২২, ১৪:৩২আপডেট : ২৮ জুন ২০২২, ১৪:৩২

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত এবং আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় মেন্ডন শহরের কাছে একটি ক্রসিংয়ে ময়লাবাহী ট্রাকে ধাক্কা দিয়ে ট্রেনটি লাইনচ্যুত হলে এই দুর্ঘটনা ঘটে।

মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল বাহিনীর এক মুখপাত্র জাস্টিন ডান সাংবাদিকদের জানান, নিহতদের দুই জন ট্রেনের যাত্রী এবং অপরজন ময়লার ট্রাকটিতে ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনিয়ন্ত্রিত ওই ক্রসিংয়ে কোনও সিগনাল লাইট কিংবা গেট ছিল না। সেখানে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর অভিমুখী চলে যাওয়া ট্রেনের লাইনের ওপর দিয়ে চলে গেছে একটি সড়ক। ট্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বেলা ১২টা ৪২ মিনিটের  সময়ে এই দুর্ঘটনা ঘটে।

ট্রেন কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ময়লার ট্রাকে ধাক্কা দিয়ে ট্রেনটির আটটি কার এবং দুইটি লোকোমোটিভ লাইনচ্যুত হয়ে পড়ে। তবে জাস্টিন ডান সাংবাদিকদের জানিয়েছিলেন সাতটি কার লাইনচ্যুত হয়।

ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ২৪৩ যাত্রী এবং ১২ জন কর্মী ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, অল্প আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দিতে স্থানীয় একটি স্কুলকে উদ্ধার কেন্দ্রে পরিণত করা হয়েছে।

রবার্ট নাইটিঙ্গেল নামে এক যাত্রী বলেন, তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ শব্দ শুনে জেগে ওঠেন। তিনি বলেন, ‘সব কিছুই যেন স্লো মোশনে ঘটলো। এটি দোলাতে শুরু করে, এবং দোলাতে শুরু করে, এবং এবং তারপরে হঠাৎ করেই… সব ধুলো আমার জানালা ঢেকে দেয়’।

সূত্র: সিএনএন

/জেজে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান