যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২২, ০৯:৫৭আপডেট : ০৩ জুলাই ২০২২, ০৯:৫৭

এবার যুক্তরাষ্ট্রের কেনাটাকি অঙ্গরাজ্যে এক অস্ত্রধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির বাড়িতে ওয়ারেন্ট নিয়ে যায় পুলিশ সদস্যরা। এসময় তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে সে। তার বাড়িটি ছিল নির্জন জায়গায়।

ফ্লয়েডের কাউন্টি শেরিফের কার্যালয় গত শুক্রবার নিহত দুই পুলিশের পরিচয় শনাক্ত করেছে। উইলিয়াম পেট্রি এবং ক্যাপ্টেন রালপাহ ফ্রেসার। আহত তৃতীয় পুলিশ কর্মকর্তা শুক্রবার মারা যান। 

আহত তিন কর্মকর্তাকে আহত হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল। একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জরুরি বিভাগের এক কর্মকর্তাও আহত হন, হামলার সময় পুলিশের এক কুকুর মারা গেছে। ৪৯ বছর বয়সী হামলাকারী ল্যান্স স্টর্জকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগারে নেওয়া হয়েছে।

ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট শুক্রবার বিকেলে সাংবাদিকদের বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। রেসপন্ডিং কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ‘পুরোপুরি নরকের’ মুখোমুখি হন তারা। কোনও সুযোগই ছিল না।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম