খাশোগি হত্যার আলোচনা নিয়ে সৌদি বক্তব্যে দ্বিমত বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২২, ২২:৫৩আপডেট : ১৭ জুলাই ২০২২, ২২:৫৩

সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনার বিষয়ে সৌদি আরবের বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০১৮ সালের এই হত্যাকাণ্ডটি দুই দেশের সম্পর্কে বড় ধরনের প্রভাব বিস্তার করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা মনে করেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়েছে। একসময় সৌদি রাজ পরিবার ঘনিষ্ঠ হলেও পরে সমালোচকে পরিণত হওয়া খাশোগি যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক মার্কিন অভিযোগ অস্বীকার করে আসছেন।

মধ্যপ্রাচ্য সফর শেষে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুবরাজের সঙ্গে আলোচনা নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন বাইডেন। সৌদি মন্ত্রী বলেছেন, আলোচনায় খাশোগি হত্যায় যুবরাজকে বাইডেন দায়ী করেছেন এমন কিছু তিনি শুনেননি।

সৌদি মন্ত্রী আলোচনা নিয়ে সত্য বলছেন কিনা জানতে চাইলে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘না’।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাইডেনকে যুবরাজ বলেছেন খাশোগি হত্যার মতো ভুল যাতে না হয় সেজন্য পদক্ষেপ নিয়েছে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রও ভুল করেছে।

এই হত্যাকাণ্ডের জন্য যুবরাজকে বাইডেন দায়ী করেছেন এমন নির্দিষ্ট বাক্যাংশ তিনি শুনেননি।

বৈঠকে উপস্থিত থাকা এক সৌদি কর্মকর্তা জানিয়েছেন, বাইডেন ও যুবরাজের এই বিষয়ে আলোচনা আনুষ্ঠানিক বৈঠকে হয়নি। বৈঠক শুরুর আগে অনানুষ্ঠানিকভাবে এই কথা বিনিময় হয়েছে।

এই কর্মকর্তাও দাবি করেছেন, খাশোগি হত্যার জন্য যুবরাজকে দায়ী করেছেন বাইডেন-এমন কথা তিনি শুনতে পাননি।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম