মাকড়সা পোড়াতে গিয়ে দাবানল

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২২, ২০:৩৬আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২০:৩৭

মাকড়সা পোড়ানোর চেষ্টা করতে গিয়ে দাবানল ঘটিয়ে দেওয়ার অভিযোগে এক পুরুষকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। এই দাবানলে পুড়ে যায় পাহাড়ি এলাকার ৬০ একর জঙ্গল। গত সোমবার উটাহ অঙ্গরাজ্যের স্প্রিংভিলে অঞ্চলে এই দাবানল ঘটে। স্থানীয় শেরিফের কার্যালয় জানিয়েছে, ওই পুরুষ একটি লাইটার ব্যবহার করে একটি মাকড়সাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে দাবানল শুরু হয়ে যায়। মঙ্গলবার ম্যাপেলেটন শহরের দমকল বিভাগের ফেসবুক পাতায় আগুন নেভানোর অভিযানের ছবি প্রকাশ করা হয়েছে।

উটাহ কাউন্টি শেরিফের টুইট বার্তায় বলা হয়েছে, দুর্ঘটনাবশত এই আগুন ধরিয়ে দেন ২৬ বছরের কোরি অ্যালান মার্টিন। তিনি দাবি করেছেন, একটি মাকড়ড়সা দেখতে পেয়ে লাইটার দিয়ে সেটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করতে গিয়ে আগুন ধরে যায়।

কাউন্টি শেরিফ সার্জেন্ট স্পেন্সার ক্যানন বলেন, এটা হয়তো তার দেখা সবচেয়ে অদ্ভূত ঘটনা। তিনি বলেন, ‘কেউ একটি লাইটার দিয়ে একটি মাকড়সা পোড়ানোর চেষ্টা করছে বলে কেউ আগুন ধরে গেছে। এটি অস্বাভাবিক আগুন ধরানো তালিকার শীর্ষে থাকতে পারে’।

স্থানীয় সম্প্রচারমাধ্যম কেএসএলটিভির খবরে বলা হয়েছে, ওই পুরুষকে গ্রেফতারের পর তার ব্যাগে মারিজুয়ানা এবং অন্যান্য মাদক সামগ্রি পাওয়া গেছে। বেপরোয়া আগুন জ্বালিয়ে মানুষকে বিপদে ফেলা এবং মাদক রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম