নিউ ইয়র্কের রাস্তায় ভেঙে পড়লো বৃহদাকারের ক্রেন (ভিডিও)

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৪

নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটন এলাকার একটি সড়কে বৃহদাকারের একটি ভেঙে পড়েছে। এতে এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। নিউ ইয়র্ক ডেইলি নিউজের এক খবরে এ কথা জানা গেছে।

নিউ ইয়র্কের রাস্তায় ভেঙে পড়লো বৃহদাকারের ক্রেন (ভিডিও)

ক্রেনটির ৫৬৫ ফুট দীর্ঘ বুম রয়েছে এবং ওজন ৩৩০ টন। এক প্রত্যক্ষদর্শী জানান, ক্রেনটি এত দীর্ঘ ছিল যে অপর প্রান্ত তিনি দেখতে পাননি।

দুর্ঘটনার আগে ক্রেনটি একটি এয়ারকন্ডিশনার বহন করছিল বলে জানা গেছে। ঐতিহাসিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে মাত্র ১০ ব্লক উত্তরে  ট্রিবেকায় এ দুর্ঘটনা ঘটে। ক্রেনের আঘাতে একটি কার পার্কিংয়ের ছাদ ভেঙে পড়েছে।

নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও জানান, এটা খুব আশ্চর্যের বিষয় যে খুব বেশি ক্ষতি হয়নি। নিরাপদ স্থানে নিচু অবস্থায় রাখা ছিল ক্রেনটি। পাশেই কাজ করছিলেন শ্রমিকরা। কার পার্কে গাড়ির মধ্যে বসে থাকা একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।  ২৫ মাইল বেগে বাতাস বইছিলো বলে ক্রেনটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল।

আহতদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন মেয়র।

ক্রেনের ভেঙে পড়ার ভিডিও:

;

সূত্র: টেলিগ্রাফ।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম