সালমান রুশদির হামলাকারী সম্পর্কে যা জানা গেছে

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২২, ১২:০১আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১২:০১

নিউ ইয়র্কের অনুষ্ঠান মঞ্চে হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন লেখক সালমান রুশদি। দর্শক সারি থেকে দৌড়ে মঞ্চে উঠে তার ওপর ছুরি দিয়ে হামলা চালায় এক হামলাকারী। ঘটনাস্থলে উপস্থিত অন্যরা তাকে আটকে রাখার পর তাকে হেফাজতে নেয় পুলিশ। হামলাকারী হিসেবে নিউ জার্সির বাসিন্দা ২৪ বছরের হাদি মাতারকে শনাক্ত করা হয়েছে।

হাদি মাতারের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে প্রাথমিকভাবে দেখা গেছে তিনি ‘শিয়া উগ্রবাদ’ এবং ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) প্রতি সহানুভূতিশীল ছিলেন।

হাদি মাতার ও আইআরজিসির মধ্যে সরাসরি কোনও সংযোগ পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার ফোনে ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি কমান্ডার কাসেম সোলাইমানির ছবি পাওয়া গেছে।

নিউ ইয়র্কের চাওটাওকুয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সালমান রুশদি বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যে হাদি মাতার দৌড়ে মঞ্চে উঠে যান। সেখানে তার চালানো হামলায় সালমান রুশদি ছাড়াও সাক্ষাৎকার গ্রহীতা হেনরি রেসি আহত হন। তবে রেসির মাথায় পাওয়া আঘাত গুরুতর নয়।

পুলিশের বিশ্বাস হাদি মাতার একাই এই ঘটনা ঘটিয়েছেন। তবে কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে ব্যাকপ্যাক এবং ইলেক্টনিকস সামগ্রি জব্দ করেছে।

হাদি মাতার নিউ জার্সির ফেয়ারভিউতে বসবাস করেন। তার জাতীয়তা এবং কোনও অপরাধের কোনও রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা শুরু করেছে কর্তৃপক্ষ।

আড়াল থেকে উঠে আসা লেখক সালমান রুশদি

উল্লেখ্য, হামলায় গুরুতর আহত হওয়ার পর সালমান রুশদিকে হেলিকপ্টারে করে পেনসিলভানিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পরে এক বিবৃতিতে সালমান রুশদির এজেন্ট জানান, ভারতীয় বংশোদ্ভূত এই লেখক তার একটি চোখ হারাতে পারেন। এছাড়া তার ঘাড় ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম