ভেন্টিলেটর সরানো হয়েছে, কথা বলছেন সালমান রুশদি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২২, ০৯:৪৪আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৮:২৫

নিউ ইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত বিতর্কিত লেখক সালমান রুশদির ভেন্টিলেটর সরানো হয়েছে। এখন তিনি কিছুটা কথা বলতে পারছেন বলে মার্কিন সংবাদমাধ্যমগুলোকে জানান তার এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি। রবিবার (১৪ আগস্ট) প্রতিবেদনে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বুকারজয়ী লেখক সালমান রুশদির ওপর গত শুক্রবার হামলার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সেসময় এজেন্ট অ্যান্ড্রু উইলি বলেন, ‘সালমান রুশদি সম্ভবত এক চোখ হারাতে যাচ্ছেন, হাতের স্নায়ু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আর তার লিভারে ছুরিকাঘাত করা হয়েছে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে’। তবে এখন তার শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতির খবর দিলেন তিনি। যদিও এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে রুশদির ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। হাদি মাতার নামের ওই অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করলেও তার জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্ক রাজ্যের চৌতাউকা কাউন্টির প্রসিকিউটর।

এ নিয়ে বিস্তর তদন্তে ঘটনাস্থলে পাওয়া একটি ব্যাকপ্যাক এবং ইলেক্ট্রনিক্স পরীক্ষার জন্য সার্চ ওয়ারেন্ট পাওয়ার অপেক্ষা করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত লেখক সালমান রুশদি ১৯৮১ সালে ‘মিডনাইট’স চিলড্রেন’ লিখে খ্যাতি অর্জন করেন। কেবল যুক্তরাজ্যেই বইটির দশ লাখের বেশি কপি বিক্রি হয়। তবে নিজের চতুর্থ বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’ লেখার পর প্রায় দশ বছর পালিয়ে থাকতে হয় তাকে। উত্তরাধুনিক এই উপন্যাসটিকে ধর্ম অবমাননাকারী বলে মনে করেন বহু মুসলিম। বিশ্বের বেশ কয়েকটি দেশেই বইটি নিষিদ্ধ।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম