‘সালমান রুশদির বেপরোয়া রসবোধ অটুট আছে’

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২২, ০২:২৭আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৭:১৯

এখনও গুরুতর অবস্থায় রয়েছেন লেখক সালমান রুশদি। তবে তার স্বাভাবিক চঞ্চলতা এবং বেপরোয়া রসবোধ অটুট রয়েছে বলে জানিয়েছেন তার ছেলে জাফর রুশদি। তিনি জানিয়েছেন তার বাবা জীবন পরিবর্তনকারী আঘাত সহ্য করেছেন, তবে তিনি তার পরিবারের সঙ্গে কথা বলতে পেরেছেন।

নিউ ইয়র্কের এক অনুষ্ঠান মঞ্চে ছুরিকাঘাতে আক্রান্ত হয়ে মারাত্মক আহত হয়েছেন লেখক সালমান রুশদি (৭৫)। ‘দ্য স্যাটানিক ভার্সেস’ গ্রন্থের জন্য বহু বছর ধরেই হত্যার হুমকি পেয়ে আসছিলেন তিনি। এই বইটিকে ধর্ম অবমাননাকর বলে মনে করেন বহু মুসলিম। শুক্রবারের ওই হামলায় অভিযুক্ত ব্যক্তি হত্যাচেষ্টার দোষ স্বীকারে অস্বীকৃতি জানিয়েছেন।

জাফর রুশদি এক টুইট বার্তায় লিখেছেন, ‘শুক্রবারের হামলার পর, আমার বাবা গুরুতর অবস্থায় হাসপাতালে নিবিড় চিকিৎসা গ্রহণ করছেন’। শনিবার যখন তার ভেন্টিলেশন সরিয়ে নেওয়া হয় তখন ‘পরিবার স্বস্তি’ পায় বলে জানান তিনি। জাফর জানান তার বাবা সামান্য কথা বলতে পেরেছেন। টুইট বার্তায় তিনি আরও লেখেন, ‘জীবন-পরিবর্তনকারী আঘাতগুলো গুরুতর হলেও, তার স্বাভাবিক চঞ্চলতা এবং হাস্যরসের বোধ অক্ষুণ্ণ রয়েছে’।

এর আগে লেখকের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইল জানান, সুস্থতার পথে তার যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, ‘এটা দীর্ঘ হবে; আঘাতগুলো গুরুতর, তবে তার অবস্থা সঠিক দিকে যাচ্ছে’।

সন্দেহভাজন হামলাকারী ২৪ বছরের হাদি মাতার দৌড়ে মঞ্চে উঠে অন্তত ১০ বার সালমান রুশদিকে ছুরিকাঘাত করেন। মুখ, ঘাড় পেটে ছুরিকাঘাত পান তিনি। অভিযুক্ত হাদি মাতারকে বিনা জামিনে আটক রাখার নির্দেশ দিয়েছে আদালত।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেসন শ্মিডট বলেন, উদ্দেশ্যমূলকভাবে লেখকের ক্ষতি করার জন্য মাতার নিজেকে ওই অবস্থানে নিয়ে যান। তিনি বলেন, এটি রুশদির ওপর একটি টার্গেটেড, উসকানিহীন, পূর্ব পরিকল্পিত আক্রমণ’।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম