পারমাণবিক ক্ষমতাধর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ০৮:০৬আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৮:১৫

পারমাণবিক ক্ষমতাধর দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমানবাহিনীর ঘাঁটি থেকে ‘মিনিটম্যান থ্রি’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। মার্শাল দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রায় ৪ হাজার মাইল যেতে সক্ষম হয় এটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ১২টা ৪৯ মিনিটে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল। মার্কিন পারমাণবিক বাহিনীর প্রস্তুতি এবং নিজেদের আস্থা প্রদর্শনের জন্য উৎক্ষেপণ করা হয় এটি। তবে এতে কোনও পারমাণবিক অস্ত্র ছিল না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিবৃতিতে আরও বলা হয়েছে, উৎক্ষেপণটি ছিল নিয়মিত রুটিনের একটি অংশ।

এএফ গ্লোবাল স্ট্রাইক কমান্ডের মুখপাত্র স্টিভেন উইলসন বলেন, এই পরীক্ষাটি গত ৪ আগস্টে হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে দেওয়া হয়। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ইস্যুতে কিছুটা বিলম্ব হয়। যদিও এই সিদ্ধান্তকে বিচক্ষণ বলে সংবাদমাধ্যম সিএনএনকে বলেন এক মার্কিন কর্মকর্তা।

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম