ইউক্রেনের জন্য হিমার্সের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২২, ২২:৫৮আপডেট : ২৮ আগস্ট ২০২২, ২২:৫৮

ইউক্রেনকে সহযোগিতার জন্য হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস বা হিমার্সের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্রয়-বিষয়ক আন্ডার সেক্রেটারি উইলিয়াম লাপ্লান্তে একথা জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক এখবর জানিয়েছে। 

শুক্রবার লাপ্লান্তে লকহিড মার্টিন কোম্পানির কারখানা পরিদর্শনের পর এই মন্তব্য করেছেন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও ৩০০ কোটি ডলার মূল্যের নিরাপত্তা সহযোগিতা ঘোষণার পর এই পরিদর্শন করেন লাপ্লান্তে।

যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনীয়দের রুশবিরোধী চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লকহিড মার্টিনে উৎপাদিত হালকা ভ্রাম্যমাণ লঞ্চার ও নির্ভুল আঘাতের গোলাবারুদ ইউক্রেন কার্যকরভাবে ব্যবহার করছে।

লাপ্লান্তে বলেন, ইউক্রেনকে যখন আমাদের নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রয়েছে তখন আমরা গুরুত্বপূর্ণ অস্ত্র ও ব্যবস্থার উৎপাদন গতিশীল করার জন্য এই শিল্পের সঙ্গে কাজ করছি।

তিনি আরও বলেন, এর মধ্যে রয়েছে আরও সরঞ্জাম ক্রয়, উৎপাদন লাইন বাড়ানো এবং আরও নিয়োগ ও কর্মী মোতায়েনে আর্থিক সহযোগিতা।

লাপ্লান্তে বলেছেন, মার্কিন কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে ইউক্রেনের সঙ্গে পরামর্শ চালিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য অকপট: যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ দেখতে চায়। যার নিজের প্রতিরক্ষা ও ভবিষ্যতে আক্রমণ ঠেকানোর সমর্থ রয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম