ক্যালিফোর্নিয়ার মহাসড়কে ২ ফুট গভীর ‘লাল সসের সমুদ্র’

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২২, ২২:৫০আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২২:৫০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি ব্যস্ত সড়কে একটি ট্রাক থেকে দেড় লাখের বেশি টমেটো ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এসব টমেটোর কারণে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে যানজট দেখা দেয়। যান চলাচল বন্ধ হয়ে যায় কয়েক ঘণ্টা।

সোমবার ছড়িয়ে পড়া এসব টমেটোর কারণ সাতটি প্রাইভেটকার দুর্ঘটনায় পড়েছে। তিন ব্যক্তি সামান্য আহত হয়েছেন এবং চতুর্থ একজন ভাঙা পা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

টমেটোর মৌসুমে লরি চালকরা দেশটির গুরুত্বপূর্ণ সড়কপথ এসব পণ্য পরিবহনে ব্যবহার করেন।

প্রথমে একটি সংঘর্ষে টমেটোবাহী ট্রাকটি মূল ডিভাইডারে আঘাত করে। এতে সড়কটিতে টমেটো ছড়িয়ে পড়ে।

হাইওয়ে পেট্রোল কর্মকর্তা জ্যাসন টাইহার্স্ট বলেন, এর ফলে মহাসড়ক ‘দুই ফুট গভীর লাল সসের সমুদ্রে’ পরিণত হয়।

টমেটো পিষ্ঠ করে যান চলাচলের ফলে মহাড়কে টমেটোর রস, তেল ও ধূলা-বালি মিলে বিপজ্জনক মিশ্রণ তৈরি হয়।

টাইহার্স্ট বলেন, টমেটোগুলোতে পা দেওয়ার পর মনে হয় বরফে হাঁটছে মানুষ।

পরিচ্ছন্নতাকর্মীদের কয়েক ঘণ্টা পরিশ্রমের পর সড়কটিতে আবার যান চলাচল শুরু হয়।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম