ট্রাম্প হয়ত গোপন নথি সরিয়ে ফেলেছেন: মার্কিন কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২২, ১৯:০৪আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৯:০৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডার বাড়িতে এফবিআই-র তল্লাশীর আগে সেখান থেকে রাষ্ট্রীয় গোপন নথি লুকিয়েছেন ও সরিয়ে থাকতে পারেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস কর্মকর্তারা এমন দাবি করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

আদালতে দাখিল করা নথিতে জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তারা উল্লেখ করেছেন, সরকারি তদন্ত বাধাগ্রস্ত করতে উদ্যোগ নেওয়া হয়ে থাকতে পারে।

৮ আগস্ট যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনও অপরাধের তদন্তে কোনও সাবেক প্রেসিডেন্টের বাড়িতে অভিযান চালানো হয়। ফ্লোরিডার মার-এ-লাগোতে চালানো এই অভিযানে নেতৃত্ব দেয় এফবিআই ও ডিপার্টমেন্ট অব জাস্টিস। অসদাচরণের কথা অস্বীকার করে ট্রাম্পের দাবি, এসব নথি গোপনীয় ছিল না, প্রকাশ হয়ে যাওয়া।

আইন অনুসারে, দায়িত্ব ছাড়ার পর মার্কিন প্রেসিডেন্টদের তাদের সব নথি ও ইমেইল ন্যাশনাল আর্কাইভে জমা দিতে হয়। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে, হোয়াইট হাউজ তেকে মার-এ-লাগোতে নিয়ে যাওয়া নথিগুলো অনুপযুক্তভাবে পরিচালনা করেছেন কিনা।

জানুয়ারি মাসে ন্যাশনাল আর্কাইভস ১৫ বাক্স হোয়াইট হাউজের নথি পায় মার-এ-লাগো থেকে। এখানে রাষ্ট্রীয় গোপন নথি সাজানো ছিল না এবং অপর সাধারণ নথির সাথে মিশ্রিত অবস্থায় ছিল। কিছু পৃষ্ঠা ছিঁড়ে ফেলা হয়েছে।

৩ জুন এফবিআই’র তিন এজেন্ট ও ডিপার্টমেন্ট অব জাস্টিসের অ্যাটনি মার-এ-লাগোতে নথি সংগ্রহের জন্য গিয়েছিলেন। কিন্তু এজেন্টদের গুদাম ঘরে কোনও বাক্সতে তল্লাশী করতে দেওয়া হয়নি। সেখানে যে কোনও গোপন নথি নেই তা নিশ্চিত করার সুযোগ দেওয়া হয়নি। প্রমাণ পাওয়া গেছে হয়ত গুদাম থেকে নথি সরানো ও লুকিয়ে ফেলা হয়েছে। পরে আগস্টের তল্লাশীতে শতাধিক গোপন নথি পাওয়া গেছে।

এই বিষয়ে ট্রাম্প পক্ষের সহযোগিতার মাত্রা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম