ট্রাম্পের বাড়িতে পাওয়া গেছে ‘গোপনীয়’ লেখা খালি খাম

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২২, ২২:২৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ২২:২৫

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে এফবিআই-এর উদ্ধারকৃত নথির বর্ণানুক্রমিক তালিকা প্রকাশ করেছে দেশটির একটি আদালত। গত মাসে এক তল্লাশী অভিযানে এসব উদ্ধার করা হয়েছিল। প্রকাশিত তালিকা অনুসারে, এজেন্টরা ৩৩টি বক্স নথি উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে কয়েক ডজন খালি খাম রয়েছে, যেগুলোতে লেখা ছিল গোপনীয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

আদালতের প্রকাশ করা তালিকায় দেখা গেছে, ট্রাম্পের কার্যালয় থেকে গোপন ও অতি গোপন চিহ্নিত বেশ কয়েকটি নথি উদ্ধার করা হয়েছে।

৮ আগস্ট যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনও অপরাধের তদন্তে কোনও সাবেক প্রেসিডেন্টের বাড়িতে অভিযান চালানো হয়। ফ্লোরিডার মার-এ-লাগোতে চালানো এই অভিযানে নেতৃত্ব দেয় এফবিআই ও ডিপার্টমেন্ট অব জাস্টিস। অসদাচরণের কথা অস্বীকার করে ট্রাম্পের দাবি, এসব নথি গোপনীয় ছিল না, প্রকাশ হয়ে যাওয়া।

৮ আগস্ট মার-এ-লাগোতে উদ্ধার করা নথির তালিকায় রয়েছে, গোপনীয় চিহ্নিত ৩টি নথি, গোপন চিহ্নিত ১৭টি নথি, অতি গোপনীয় চিহ্নিত ৭টি নথি, গোপনীয় লেবেলযুক্ত ৪৩টি খালি খাম, স্টাফ সেক্রেটারি/সামরিক সহকারীর কাছে ফেরত দিন চিহ্নিত ২৮টি খালি খাম।

আইন অনুসারে, দায়িত্ব ছাড়ার পর মার্কিন প্রেসিডেন্টদের তাদের সব নথি ও ইমেইল ন্যাশনাল আর্কাইভে জমা দিতে হয়। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে, হোয়াইট হাউজ তেকে মার-এ-লাগোতে নিয়ে যাওয়া নথিগুলো অনুপযুক্তভাবে পরিচালনা করেছেন কিনা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম