আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্বাচনে প্রস্তুত দেশটির নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ভোটাররা। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সেখানে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এর আগে গত ২ ফেব্রুয়ারি আইওয়া ককাসের মাধ্যমে এ প্রক্রিয়ার সূচনা ঘটে।
ধারণা করা হচ্ছে, নিউ হ্যাম্পশায়ার ককাসে বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডর্সের মধ্যে। মঙ্গলবারের ককাসের আগে সোমবার নিউ হ্যাম্পশায়ারে সর্বশেষ প্রচারণা চালান প্রার্থীরা। তবে নিজেকে ‘গণতান্ত্রিক সমাজবাদী’ দাবি করা ভার্মন্টের সিনেটর স্যান্ডর্সের অবস্থান এখানে তুলনামূলক শক্তিশালী বলে মনে করা হচ্ছে।
আইওয়া ককাসে ভরাডুবি হলেও নিউ হ্যাম্পশায়ার ককাসে জয় পেতে পারেন রিপাবলিকান পার্টির বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
এর আগে ডেমোক্রেটিক পার্টি থেকে আইওয়া ককাসে ৪৯ দশমিক ৮ শতাংশ ভোটে জয় পান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ৪৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন স্যান্ডার্স।
অন্যদিকে, রিপাবলিকান পার্টি থেকে ২৭ দশমিক ৬ শতাংশ ভোটে জয় পান টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পান ২৪ দশমিক ৩ শতাংশ ভোট।
/এমপি/








