বিরোধীদের সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান এইচআরডব্লিউ’র

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২২, ১৮:২৩আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৯:১৩

আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিরোধী রাজনৈতিক সমর্থকদের সংগঠিত ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে এইচআরডব্লিউ বলেছে, বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের গণগ্রেফতার এবং তাদের বাড়িতে পুলিশের অভিযানের কারণে আসন্ন সংসদ নির্বাচনের আগে সহিংসতা ও ভীতি প্রদর্শনের গুরুতর উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে নির্বাচনি প্রচারণায় সাধারণত সহিংসতা ছড়ায় কিন্তু কর্তৃপক্ষ উপযুক্তভাবে তদন্ত করতে ব্যর্থ হয়েছে। বিরোধীদের জনসমাবেশ ও অংশগ্রহণকারীদের ওপর হামলাকারী ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্য ও সমর্থকদের বিচার করতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ।

সংস্থাটির দক্ষিণ এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছেন বাংলাদেশ একটি পরিণত গণতান্ত্রিক দেশ, যা নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সক্ষম। কিন্তু এরপরও বিগত নির্বাচনগুলোতে সহিংসতা, বিরোধীদের ওপর হামলা এবং ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক হামলা ও গ্রেফতার আসন্ন সংসদ নির্বাচনের আগে অশুভ ইঙ্গিত দিচ্ছে।

এইচআরডব্লিউ বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের উচিত রাজনৈতিক সহিংসতার নিন্দার জানানো। তাদের সমর্থকদের উচিত সব বাংলাদেশির নিরাপদ ও শান্তিপূর্ণ সমাবেশ এবং ভয়ভীতি ছাড়াই নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম