যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাসহ ৫ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২২, ০৯:০২আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৯:১০

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী। বৃহস্পতিবার রেলিগে শহরে এ ঘটনাটি ঘটে। ইতোমধ্যে হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

শুক্রবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসেছে, এলোপাতাড়ি ছোড়া গুলিতে পুলিশ কর্মকর্তাসহ আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মেয়র মেরি অ্যান বাল্ড জানিয়েছেন, ‘আমেরিকায় বন্দুক সহিংসতা বন্ধে আমাদের আরও কিছু করতে হবে।’

ক্যারোলিনার স্থানীয় বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা কাছাকাছি গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাটিতে নিরাপত্তা সদস্যরা চলে আসে। এর তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে একটি বাড়ি থেকে আটক করে পুলিশি হেফাজতে নিয়েছে। হামলাকারীর পরিচয় প্রকাশ না করলেও তার কাছে একটি বন্দুক পাওয়া গেছে।

সূত্র: রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম