মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২২, ১৬:৫৫আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৬:৫৯

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই মালয়েশিয়ায় ১৫তম সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৯ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানান ইসি চেয়ারম্যান আবদুল গণি সালেহ।

বৃহস্পতিবার সংবাদ সংবাদ সম্মেলনে তিনি বলেন, মনোনয়ন জমার তারিখ আগামী ৫ নভেম্বর। ১৮ তারিখ রাত ১১টা ৫৯ পর্যন্ত ১৫ দিন নির্বাচনি প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে।

বর্ষা মৌসুমে নির্বাচন আয়োজনে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের ডাক দেওয়ার পর নির্বাচনের এ তারিখ ঘোষণা করা হলো। এর আগে চলতি মাসের প্রথম দিকে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন। সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে।

উল্লেখ্য, মাহাথির মোহাম্মদ দুই দশকের বেশি সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আবার ২০১৮ সালে ৯২ বছর বয়সে দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের কারনে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে।

সূত্র: সিএনএ

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম