‘হাতুড়ি হামলায়’ গুরুতর আহত ন্যান্সি পেলোসির স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২২, ০৯:০১আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৪:৫৭

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হাতুড়ি হামলা চালিয়েছে এক আততায়ী। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ৪২ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বাড়িতে প্রবেশ করে হামলাকারী। সে ন্যান্সি পেলোসি’র খোঁজে বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে। পল পেলোসির ওপর হামলাকারী ন্যান্সি পেলোসিকে হামলার জন্য খুঁজছিল। হামলাকারী পল পেলোসির মুখোমুখি হয়ে কোথায় ন্যান্সি পেলোসি, কোথায় ন্যান্সি পেলোসি বলে চিৎকার করে। এরপরই পলের ওপর হামলা চালায়। হামলাকারীর উদ্দেশ্য এখনও জানা যায়নি।

সান ফ্রান্সিসকোয় ন্যান্সি পেলোসির বাড়ি

এ ঘটনার সময় ন্যান্সি পেলোসি বাড়িতে ছিলেন না। প্রশাসনিক কাজে ওয়াশিংটনে ছিলেন তিনি। খবর পেয়েই ছুটে আসেন তিনি।

ডেমোক্র্যাটের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শুক্রবার ভোরে পলের ওপর হামলা হয়। সে স্পিকারের সঙ্গে দেখা করতে চেয়ে হুমকি দিচ্ছিল।

গুরুতর আহত পল পেলোসি জুকারবার্গ সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আঘাত গুরুতর হলেও চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী