শি জিনপিংকে সতর্ক করবেন বাইডেন: হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২২, ১৮:৫৬আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১০:০৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সোমবার বৈঠকে মিলিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিনের বৈঠকে উত্তর কোরিয়া ইস্যুতে বেইজিংকে সতর্ক করবেন তিনি। এমনটাই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

হোয়াইট হাউজ জানিয়েছে, সোমবারের বৈঠকে বাইডেন চীনা প্রেসিডেন্টকে সতর্ক করবেন যে, উত্তর কোরিয়ার ক্রমাগত অস্ত্র উন্নয়নের প্রচেষ্টা যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে তার সামরিক উপস্থিতি আরও বাড়ানোর দিকে নিয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের আশঙ্কা, পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে পিয়ংইয়ং। তবে ওয়াশিংটনের বিশ্বাস, চীন ও রাশিয়ার পক্ষে এমন পরিকল্পনা থেকে তাদের সরিয়ে আনার সুযোগ রয়েছে।

সোমবার ইন্দোনেশিয়ার বালিতে জি২০ শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্টের মুখোমুখি হবেন বাইডেন। সেখানেই সম্মেলনের সাইডলাইনে দুই নেতার বৈঠকের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, বাইডেন চীনা প্রেসিডেন্টকে বলবেন যে, উত্তর কোরিয়া শুধু যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানের জন্যই নয়, বরং দেশটি এই অঞ্চলের সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকি।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম