যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায়ের ওপর হুমকি, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ১৭:৫৯আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৭:৫৯

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পেন স্টেশনে ইহুদি সম্প্রদায়ের ওপর হুমকির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পুলিশের তরফে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এফবিআই এবং নিউ ইয়র্ক পুলিশের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স কর্তৃক ওই দুই ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর শুক্রবার গভীর রাতে ওই দুই ব্যক্তিকে শনাক্ত করেন নিউ ইয়র্ক মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ)-র কর্মকর্তারা। এমটিএ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ছুরি, একটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং একটি ৩০ রাউন্ড ম্যাগাজিন জব্দ করেছে পুলিশ।

এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন নিউ ইয়র্ক পুলিশের কমিশনার কিচ্যান্ট সেওয়েল। তিনি বলেন, এফবিআই এবং নিউ ইয়র্ক পুলিশের টাস্ক ফোর্স শুক্রবার রাতে ইহুদি সম্প্রদায়ের প্রতি হুমকির বিষয়ে জানতে পেরে তথ্য সংগ্রহে মাঠে নামে। ওই হুমকির নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে এবং তাদের নিবৃত্ত করতে পদক্ষেপ নেওয়া হয়।

গ্রেফতারকৃতদের খুঁজে বের করতে সহায়তার জন্য মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান নিউ ইয়র্কের পুলিশ কমিশনার।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে ওই দুই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

/এমপি/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের