‘টুইটার থেকে ট্রাম্পকে সরানোয় মার্কিনিদের বিশ্বাস নষ্ট হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ১০:৫৯আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১১:০৭

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর টুইটারের নিষেধাজ্ঞা ‘গুরুতর ভুল’ ছিল। টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক শুক্রবার বলেন, যে সমস্যা হয়েছিল তা সংশোধন করা উচিত ছিল।

মার্কিন ধনকুবের ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমটি কিনে নেওয়ার পর জরিপ চালিয়ে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা তুলে নেন। মার্কিন আইনসভা বা ক্যাপিটল হিলে সমর্থকদের টুইটার ব্যবহার করে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ উঠে ট্রাম্পের বিরুদ্ধে। এরপরই ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।

ইলন মাস্ক বলেন, ট্রাম্পের  টুইটারে উসকানি ও সহিংসতা নিষিদ্ধ থাকবে। ট্রাম্প টুইট না করায় আমি ভালো আছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আইন লঙ্ঘনের শর্তাবলী না করা সত্ত্বেও টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ গুরুতর ভুল। যা সংশোধন করা হয়েছে। টুইটারে একজন প্রেসিডেন্টকে ডিপ্ল্যাটফর্ম করা আমেরিকার অর্ধেক মানুষের বিশ্বাসকে নষ্ট করেছে।

এর আগে অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ায় ইলন মাস্ককে ধন্যবাদ দেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্ল্যাটফর্মে ফিরছেন না বলে জানিয়ে দেন। নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালেই থাকছেন তিনি।

সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারে জনপ্রিয় মাধ্যম টুইটার কিনে নেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

সূত্র: রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম