হুয়াওয়েসহ চীনের পাঁচ কোম্পানির পণ্যে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ১৩:০৫আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৩:০৯

জাতীয় নিরাপত্তার স্বার্থে হুয়াওয়ে, জেডটিইসহ চীনের পাঁচ কোম্পানির প্রযুক্তি যোগাযোগ সরঞ্জাম বিক্রি এবং আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। অন্য তিন কোম্পানি হলো দাহুয়া, হাকভিশন ও হাইটেরা।

মার্কিন কর্মকর্তারা বলছেন, নিরাপত্তার কারণে এমন পদক্ষেপ নিয়েছে তারা। তবে চীনের হাকভিশন কোম্পানি দাবি করছে, তাদের প্রযুক্তি পণ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনও হুমকির উপস্থিতি নেই। এসব কোম্পানির ডিভাইসে ভিডিও নজরদারি সরঞ্জাম এবং রেডিও সিস্টেম রয়েছে। 

শুক্রবার (২৫ নভেম্বর) এ নিষেধাজ্ঞা দেয় মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)। যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এসব টেলিকম ডিভাইসের মাধ্যমে, পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে বেইজিং।

যদিও হুয়াওয়ে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো দাবি করছে, তারা যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনও তথ্য চীনা সরকারকে দেয়নি।

এফসিসি কমিশনের চেয়ারওম্যান জেসিকা রোজেনওয়ারসেল বিবৃতিতে বলেছেন, নতুন নিয়ম মার্কিনিদের টেলিযোগাযোগের সঙ্গে জড়িত জাতীয় নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করবে। এ পদক্ষেপ আমাদের চলমান প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ।

সূত্র: বিবিসি।

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম