চীন সফর করবে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২২, ১৮:১৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৮:১৭

চলতি সপ্তাহে একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল চীন সফর করবে। প্রতিনিধি দলটি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক আলোচনার অগ্রগতি এবং আগামী বছর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পন্ন করবে। শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতে চায় বলে চীনের মন্তব্যের পর এই মার্কিন এই ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউজের এক সিনিয়র কর্মকর্তা।

মার্কিন প্রতিনিধি দলে থাকবে পূর্ব এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ড্যানিয়েল ক্রিতেনব্রিংক এবং চীন ও তাইওয়ান-বিষয়ক জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লৌরা রোজেনবার্গ। এই দলটি ১১ থেকে ১৪ ডিসেম্বর চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবে।

নভেম্বরের মাঝামাঝিতে জি২০ সম্মেলনের পার্শ্ববৈঠকে আলোচনায় বসেছিলেন শি জিনপিং ও জো বাইডেন। তাদের আলোচনায় তাইওয়ান ও উত্তর কোরিয়ার মতো ইস্যু উঠে এসেছিল।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক