প্রেসিডেন্ট কেনেডি হত্যাকাণ্ড: ১৩ হাজার নথি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ১০:০৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৮:২৪

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের হাজার হাজার নথি পূর্ণাঙ্গভাবে প্রকাশের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ। বিবিসির প্রতিবেদনে এসেছে, আলোচিত হত্যাকণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে থাকা গোপন নথির ৯৭ শতাংশই প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউজ জানায়, ১৩ হাজার ১৭৩টি ফাইল অনলাইনে পাওয়া যাবে।

প্রেসিডেন্ট থাকাকালে ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে জন এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয়। আলোচিত হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘসময় ধরে চলে তদন্ত। তদন্তের ফলাফলই এসব নথি বলছে হোয়াই হাউজ।

১৯৯২ সালের একটি আইনে ২০১৭ সালের অক্টোবরের মধ্যে কেনেডি হত্যাকাণ্ডের সব নথি প্রকাশের জন্য বলা হয়। আগের প্রেসিডেন্টের সময় তা মানা হয়নি। দেরিতে হলেও বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)  এসব নথি প্রকাশের অনুমোদন দিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে বাইডেন জানান, কিছু ফাইল ২০২৩ সাল পর্যন্ত অপ্রকাশিত থাকবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসের পক্ষ থেকে বলা হয়েছে, ৫১৫টি নথি প্রকাশ করা হবে না। এছাড়া আরও ২ হাজার ৫৪৫টি নথি আংশিকভাবে গোপন রাখা হয়েছে।

১৯৬৪ সালের মার্কিন তদন্তে দেখা গেছে, লি হার্ভে অসওয়াল্ড নামের এক ব্যক্তি সাবেক প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করে। গ্রেফতারের দুইদিন পর ডালাস পুলিশ সদর দফতরের বেসমেন্টে তাকে হামলাকারীকে হত্যা করা হয়।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম