‘ভোটে হারলে টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়াবো’

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:১১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০৯:১১

জনমত জরিপে হেরে গেলে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। টুইটারে একটি ভোট আয়োজন করেছেন এই মার্কিন ধনকুবের। বিপক্ষে গেলেই সরে দাঁড়াবেন সিইও’র পদ থেকে।

সিইও পদ থেকে সরে দাঁড়াবেন কিনা, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় টুইটারে একটি ভোটের আয়োজন করেন টেসলার মালিক মাস্ক। তিনি বলেন, ফলাফল যাই হোক না কেন, মেনে নেবো। শেষ পর্যন্ত দেখা গেছে, ইলন মাস্কের পক্ষে পড়েছে ৫৮ শতাংশ ভোট বিপরীতে পড়েছে ৪২ শতাংশ।

ভোটে হেরে গেলে দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি সিরিয়াস ছিলেন বলে জানা গেছে। এতে টুইটারের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তো।

নানা নাটকীয়তার মধ্যে দিয়ে গত অক্টোবরে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনে নেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকে সাবেক সিইওসহ শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি অনেক কর্মীকে বরখাস্ত করে বির্তকে জড়িয়ে পড়েন। টুইটারে আনেন ব্যাপক পরিবর্তন। সম্প্রতি কয়েকজন আন্তর্জাতিক সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করে নতুন করে আলোচনার জন্ম দেন তিনি।

সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম