৩ দিনে ১১ দফা ভোট, তবু স্পিকার নেই প্রতিনিধি পরিষদে

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৩, ১৮:৪২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৮:৪২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি সর্বশেষ চেষ্টাতেও স্পিকার হিসেবে নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের এক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গৃহযুদ্ধ সময়কালের পূর্বে ছাড়া এমন পরিস্থিতি আরও কখনও দেখা দেয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তৃতীয় দিন ১১তম দফা স্পিকার নির্বাচনে ভোটাভুটি হয়। এবারও রিপাবলিকান দলের অতি ডানপন্থীদের একটি ম্যাকার্থির স্পিকার নির্বাচিত হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রিপাবলিকানরা। কিন্তু দলের মধ্যে স্পিকার নির্বাচন নিয়ে ঐকমত্য না থাকায় চেম্বারে কোনও সদস্য শপথ বা বিল পাস করা সম্ভব হচ্ছে না।

শুক্রবার পর্যন্ত প্রতিনিধি পরিষদের অধিবেশন স্থগিত রাখা হয়েছে। এদিন চতুর্থ দিনের মতো স্পিকার নির্বাচন নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অচলাবস্থা দেখা দিয়েছিল দাসপ্রথা ইস্যুতে গৃহযুদ্ধ শুরুর আগে। ১৮৬০ সালে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে স্পিকার নির্বাচনে ৪৪ দফা ভোটাভুটি হয়েছিল।

স্পিকার নির্বাচিত হতে ম্যাকার্থির প্রয়োজন ২১৮টি ভোট। কিন্তু রিপাবলিকান দলের কট্টরপন্থী ২০ আইনপ্রণেতা ম্যাকার্থিকে স্পিকার হিসেবে চাইছেন না। ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান আইনপ্রণেতার মোট সংখ্যা ২২২ জন।

৫৭ বছর বয়সী ম্যাকার্থি দীর্ঘদিন ধরে প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার চেষ্টা করছেন। এবার তিনি সেই লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছাতে পেরেছিলেন।   

২১২ জন ডেমোক্র্যাট সদস্যের সবাই নিউইয়র্কের ডেমোক্র্যাটিক প্রতিনিধি হেকিম জেফ্রিসের পক্ষে স্পিকারশিপের জন্য ভোট দিয়েছেন, যদিও তার জেতার কোন সম্ভাবনা নেই। কারণ কোনও রিপাবলিকান তাকে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন না।

একজন কট্টর রক্ষণশীল নেতা হিসেবে পরিচিত ম্যাকার্থি। গত নভেম্বরে অনুষ্ঠিত পরিষদের রিপাবলিকান ককাসে ১৮৮টি ভোট পেয়েছিলেন। তারপর থেকে স্পিকারশিপের জন্য ২১৮টি ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে আরও কিছু সমর্থন অর্জন করতে সক্ষম হন। তবে এখনও তা স্পিকার নির্বাচিত হওয়ার জন্য যথেষ্ট না।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক