অবশেষে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার পথে ম্যাকার্থি?

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৩, ০৯:৫৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১০:০৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার চেষ্টায় ১৩ দফা ব্যর্থ হলেও হাল ছাড়েননি রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। তবে ম্যাকার্থির দাবি, প্রতিনিধি পরিষদের স্পিকার হতে আসন্ন ১৪তম দফার ভোটাভুটিতে তার পক্ষে পর্যাপ্ত সমর্থন রয়েছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে তার দল রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তারপরও গত চার দিনে ১৩ দফা ভোটাভুটিতে ম্যাকার্থি জয়লাভ করতে পারেননি। এতে করে সরকারে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গত ১৫০ বছরে দেশটিতে এমন পরিস্থিতি আর কখনও দেখা দেয়নি।

গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রিপাবলিকানরা। কিন্তু দলের মধ্যে স্পিকার নির্বাচন নিয়ে ঐকমত্য না থাকায় চেম্বারে কোনও বিল পাস করা সম্ভব হচ্ছে না।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অচলাবস্থা দেখা দিয়েছিল দাসপ্রথা ইস্যুতে গৃহযুদ্ধ শুরুর আগে। ১৮৬০ সালে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে স্পিকার নির্বাচনে ৪৪ দফা ভোটাভুটি হয়েছিল।

এবার কংগ্রেসে সংখ্যালঘু ডেমোক্র্যাটরা প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হিসেবে নিউ ইয়র্কের হাকিম জেফ্রিসের প্রতি সমর্থন দিয়েছেন। তবে দলটির পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই। কারণ কোনও রিপাবলিকান তাকে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন না।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে