যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যায় খুনি ভাড়া করা ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৩, ১২:২৪আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১২:২৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে স্ত্রীকে হত্যায় খুনি ভাড়া করা এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রায় তিন দশক আগে নিজের স্ত্রীকে হত্যার জন্য খুনি ভাড়া করেছিলেন সাবেক ওই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। আইনি লড়াইয়ের মঙ্গলবার (১০ জানুয়ারি) তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি।

৬৫ বছরের রবার্ট ফ্রাট্টার মৃত্যুদণ্ড মঙ্গলবার সন্ধ্যায় কার্যকর করার কথা ছিল। কিন্তু টেক্সাসের একজন বিচারকের এক রায়ে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে সংশয় তৈরি হয়।

মঙ্গলবার সকালে জরুরি শুনানির পর জেলা জজ ক্যাথরিন মৌজি কর্মকর্তাদের ওই ইনজেকশন ব্যবহার না করার নির্দেশ দেন। কেননা, এটি মেয়াদোত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।

অন্য একাধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের সঙ্গে করা শেষ মুহূর্তের আপিলে ৬৫ বছরের রবার্ট ফ্রাট্টা বলেন, মেয়াদোত্তীর্ণ পেন্টোবারবিটাল ব্যবহার একটি নিষ্ঠুর শাস্তি। ফলে মার্কিন সংবিধানের অনুযায়ী, এর ব্যবহার বন্ধ করা উচিত।

টেক্সাস কোর্ট অব ক্রিমিনাল আপিলস মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত বহাল রাখেন এবং মৌজির রায় বাতিল করে দেন।

মঙ্গলবার রাতে টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিসের এক বিবৃতিতে জানানো হয়, ফ্রাট্টাকে সন্ধ্যা ৭.৪৯টায় মৃত ঘোষণা করা হয়েছে।

১৯৯৪ সাল থেকে কারাগারে ছিলেন ফ্রাট্টা। তাকে প্রথম মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ১৯৯৬ সালে। কিন্তু ২০০৭ সালে একটি প্রযুক্তিগত কারণে রায়টি বাতিল করা হয়। ২০০৯ সালে দ্বিতীয় দফার বিচারেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে পেন্টোবারবিটালের সরবরাহ অপেক্ষাকৃত কম। কেননা, অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি মৃত্যুদণ্ডের মতো ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা দেখতে চায় না।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম