বাইডেনের বাড়িতে আরও গোপন নথির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৩, ২১:৪৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ২১:৪৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের পারিবারিক বাড়িতে আরও গোপন নথি পাওয়া গেছে। সেখানে আরও পাঁচ পৃষ্ঠা গোপন নথি পাওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বাইডেনের আইনজীবী রিচার্ড সাউবের বলেছেন, বৃহস্পতিবার সন্ধান পাওয়া নথিগুলো তাৎক্ষণিকভাবে জাস্টিস ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেছেন, এই নথিগুলো বারাক ওবামার আমলে বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই সময়ের।

বাইডেন কর্তৃক রাষ্ট্রীয় গোপন নথি রক্ষণাবেক্ষণের বিষয়টি তদন্ত করছেন একজন স্পেশাল কাউন্সেল।

ব্যক্তিগত কার্যালয় ও বাসা থেকে একাধিক দফায় রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধারকে বাইডেনের জন্য রাজনৈতিকভাবে বিব্রতকর বিবেচনা করা হচ্ছে। কারণ এমন সময় এগুলোর সন্ধান পাওয়ার কথা সামনে আসছে যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন নথি অব্যবস্থাপনার অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন।

প্রথম দফা নভেম্বরে পেন বাইডেন সেন্টারে ১০টি নথি পাওয়া গিয়েছিল। তবে চলতি সপ্তাহে বিষয়টি প্রকাশ্যে আসে। এই নথিগুলো মার্কিন গোয়েন্দা সংস্থার ইউক্রেন, ইরান ও যুক্তরাজ্য সম্পর্কিত মেমো ও ব্রিফিং।

বুধবার যেসব নথি পাওয়া গেছে সেগুলো কবে বা কোথায় পাওয়া গেছে তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এগুলো পেয়েছেন বাইডেনের এক সহযোগী।

রাষ্ট্রীয় গোপন নথিতে বিশেষ অনুমতি সাপেক্ষে সীমিত সংখ্যক মানুষের প্রবেশগম্যতা রয়েছে। এগুলো কীভাবে রাখতে এবং সংরক্ষণ করতে হবে সেই বিষয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম