যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৩, ১১:২০আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১১:২০

যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছয় মাসের এক শিশু ও তার মাসহ ছয় জন নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে ক্যালিফোর্নিয়ায় এই ঘটনা ঘটে। সন্দেহভাজন দুই বন্দুকধারীকে খুঁজছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

কাউন্টি শেরিফ মাইক বউরেক্স এই ঘটনাকে টার্গেট কিলিং হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা থাকতে পারে।

তিনি জানান, মাদকের খোঁজে গত সপ্তাহে ওই বাড়িতে অভিযান চালিয়েছিল পুলিশ।

মাইক বউরেক্স জানান, ঘটনাস্থলে গিয়ে দুই জনের মরদেহ রাস্তায় এবং একজনের মরদেহ ঘরের দরজায় পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। ঘরের ভেতরে পাওয়া যায় আরও দুই জনের মরদেহ। তখনো সেখানে আরও একজন জীবিত অবস্থায় ছিলেন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান তিনি।

/এমপি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম