বেলুন ইস্যু: যুক্তরাষ্ট্রকে আত্মদর্শনের পরামর্শ চীনের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪১

যুক্তরাষ্ট্রের বেলুন ২০২২ সালের জানুয়ারি থেকে ‘১০ বারের বেশি’ চীনের আকাশসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে দেশটির সরকার। সংবাদ সম্মেলনে সোমবার এ কথা জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘কেবল গত বছরই মার্কিন বেলুনগুলো আমাদের না জানিয়ে ১০ বারের বেশি চীনের আকাশে অবৈধভাবে উড়েছে।'

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার উপকূলে উড়তে থাকা একটি বেলুন গত ৪ ফেব্রুয়ারি গুলি করে ভূপাতিত করা হয়। পেন্টাগন বলছে, এটি চীনের গোয়েন্দা বেলুন ছিল। তবে চীন সরকার তা অস্বীকার করে জানায়, বেলুনটি আবহাওয়া সংক্রান্ত গবেষণার কাজে নিয়োজিত ছিল। পথ হারিয়ে সেটি যুক্তরাষ্ট্রের আকাশে ঢুকে পড়ে।

এর পর থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডায় এ ধরনের আরও কয়েকটি বস্তু গুলি করে ভূপাতিত করা হয়।  যদিও বেইজিং কেবল প্রথমটিকে নিজেদের বলে স্বীকার করেছে। 

সবশেষ সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে উড়তে থাকা অষ্টাভুজাকৃতির একটি বস্তু গুলি করে ধ্বংসের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। এর পরপর সংবাদ সম্মেলন করে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘অন্য দেশের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করাটা যুক্তরাষ্ট্রের খুব স্বাভাবিক আরচণ।’

যুক্তরাষ্ট্রকে ‘চীনের বিরুদ্ধে অপবাদ ও দোষারোপ’ করার পরিবর্তে তার পথ পরিবর্তন এবং আত্মদর্শন করার আহ্বানও জানান ওয়েনবিন।

এ বিষয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। সূত্র: এনডিটিভি 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক