বক্তব্যের মাঝে ‘ঘেউ-ঘেউ’ করে উঠলেন হিলারি (ভিডিও)

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২৭

হিলারি ক্লিনটন বলা হয়ে থাকে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই! প্রতিদ্বন্দ্বীদের কথার যুদ্ধে কিংবা ভোটের লড়াইয়ে হারাতে কত কিছু না করেন রাজনীতিবিদরা। এই যেমন, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীতাপ্রত্যাশী দলের মনোনয়ন পেতে একের পর এক বিতর্কিত মন্তব্য করে নিজেকে আলোচনায় রাখছেন। অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন ডেমোক্রেটের প্রেসিডেন্ট প্রার্থীতা প্রত্যাশী হিলারি ক্লিনটন। তবে এবার অপ্রত্যাশিতভাবে রিপাবলিকান প্রতিদ্বন্দীদের ঘায়েল করতে হিলারি ক্লিনটন এক জনসভায় দেওয়া বক্তব্যে কুকুরের মতো `ঘেউ-ঘেউ’ করে ওঠেন।
৬৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিলারি সোমবার সন্ধ্যায় নেভাদার রেনো এলাকায় বক্তব্যের মাঝখানে রিপাবালিকানদের বিষয়ে নিজের মত তুলে ধরছিলেন। তিনি জানান, রিপাবলিকানরা সত্য কথা বলে না। বক্তব্যে তার স্বামী ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নির্বাচনি প্রচারণার সময় রিপাবলিকানরা কুকুরের ডাক দিয়ে একটি রেডিও বিজ্ঞাপন প্রচার করেছিল বলে তিনি দাবি করেন।
আরাকানসাসের গ্রামীণ এলাকায় ওই রেডিও বিজ্ঞাপনের কথা তুলে ধরে বলেন, বিজ্ঞাপনটি আমার খুব প্রিয় ছিল। এতে ঘোষক বলতেন- এটা খুব ভালো হতো যদি প্রেসিডেন্ট কিছু বলতেন এবং আমরা তাৎক্ষণিকভাবে যাচাই করা যেত তা সত্য না মিথ্যা।
হিলারি বলে চলেন, হ্যাঁ, আমরা এই কুকুরকে প্রশিক্ষণ দিয়েছি। যদি মিথ্যা কথা হয়ে থাকে তাহলে কুকুর ঘেউ ঘেউ করবে। এরপর কুকুরটি রেডিওতে ঘেউ ঘেউ করত। এরপর মানুষরাও একে অন্যকে ঘেউ ঘেউ করতে শুরু করল।
প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে টেনে হিলারি বলেন, রিপাবলিকানদের সঙ্গে এটা কিভাবে করা যায় তা ভাবছি আমি। আমাদের ওই কুকুরের প্রয়োজন। এবং তাদের পেছনে লাগিয়ে দেওয়া দরকার। যখনই তারা বলবে ওয়াল স্ট্রিটে কড়াকড়ি আরোপের কারণে মহামন্দা হয়েছে তখনই কুকুর ঘেউ ঘেউ করে ওঠবে।’

এ সময় হিলারি কুকুরের ‘ঘেউ-ঘেউ’ ডাক উচ্চারণ করেন। এতে উপস্থিত সমর্থকরা হেসে ওঠেন।

উপসংহার টেনে হিলারি বলেন, আমি মনে করি এভাবে তাদের অনেক অভিযোগকে আমরা বাতিলের খাতায় ফেলে দিতে পারি।

আগামী শনিবার নেভাদাতে এবারের তৃতীয় ককাস অনুষ্ঠিত হবে। এর আগের দুটি ককাসে একটি করে জয়ে সমান অবস্থায় রয়েছেন হিলারি ও সিনেটর বার্নি স্যান্ডারস।

হিলারির বক্তব্যের ভিডিও:

সূত্র: সিএনএন, সিবিএস নিউজ।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম