রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার জেনারেল মিলির অস্পষ্ট মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩১

মাত্র দুই দিন আগে মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ার জেনারেল মার্ক মিলি বলেছিলেন, ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়া কৌশলগতভাবে, আভিযানিকভাবে এবং পরিকল্পনাগতভাবে হেরে গেছে এবং রণক্ষেত্রে রুশদের চড়ামূল্য দিতে হচ্ছে। অথচ বৃহস্পতিবার ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত সাক্ষাৎকারে সেই জেনারেল মিলি-ই বলেছেন, এই যুদ্ধে রাশিয়া বা ইউক্রেন কেউই নিজেদের সামরিক লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হতে পারে। তিনি মনে করেন, আলোচনার টেবিলেই যুদ্ধের অবসান হবে।

জেনারেল মার্ক মিলি বলেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত পুনরায় পরীক্ষা করছে পেন্টাগন। ইউক্রেন যে দ্রুততার সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ পাঠানো হচ্ছে এতে করে মার্কিন সামরিক ব্যয় বাড়ানো প্রয়োজন হতে পারে।

তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার সঙ্গে অস্ত্রের মজুত হ্রাসের বিষয়টিকে সম্পর্কিত করেননি এই মার্কিন জেনারেল। তবু তিনি মনে করেন আলোচনার টেবিলেই যুদ্ধের অবসান হবে।

তার কথায়, সামরিক উপায়ে রাশিয়ার পক্ষে তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জন প্রায় অসম্ভব হবে। ইউক্রেনকে পরাজিত করতে পারবে না রাশিয়া। রাশিয়া জিতবে না।

তিনি আরও বলেছেন, রুশ দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনাদের বিতাড়িত করাও হবে ইউক্রেনের জন্য খুব বেশি কঠিন। কিন্তু এটি যে একেবারে ঘটবে না তা বলা যায় না। কিন্তু তা অতি কঠিন। এজন্য রুশ সেনাবাহিনীর ভেঙে পড়া প্রয়োজন হবে।

এর আগে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্ক মিলি বলেছিলেন, এখন রাশিয়া বিশ্বে বিচ্ছিন্ন একটি দেশ। ইউক্রেনের সাহসিকতা ও দৃঢ়তায় বিশ্ব অনুপ্রাণিত। সংক্ষেপে, রাশিয়া হেরে গেছে­–তারা কৌশলগতভাবে, আভিযানিকভাবে ও পরিকল্পনাগতভাবে হেরেছে এবং তারা রণক্ষেত্রে চড়ামূল্য দিচ্ছে।

বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে জেনারেল মার্ক মিলির কাছে জানতে চাওয়া হয়েছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কূটনীতির সময় কি শেষ হয়ে গেছে। জবাবে তিনি বলেছেন, উভয়পক্ষ নিজেদের অবস্থান নিয়ে বেশ অনঢ় এবং আলোচনায় আগ্রহী নয়।

তিনি আরও বলেন, আর মাত্র কয়েক সপ্তাহ পর শুরু হচ্ছে বসন্ত। যেকোনও সময় সুযোগ আসতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম