যুক্তরাষ্ট্রে টিভি সাংবাদিক ও শিশুকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুক হামলায় এক টিভি রিপোর্টার ও ৯ বছর বয়সী এক মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার ওরলান্ডোতে কয়েক ঘণ্টা আগেই এখানে আরেকজনে গুলি করে হত্যা করা হয়েছিল। এ সময় অপর এক সাংবাদিক ও নিহত শিশুর মাও গুলিবিদ্ধ হয়েছেন। এই গুলিবর্ষণকারীকে আগের হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। সাংবাদিকরা সেখানে হত্যাকাণ্ডের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী একজন কিশোর। সশস্ত্র অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশের তদন্তে সে সহযোগিতা করছে না।

পুলিশ আরও জানায়, প্রথম হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন সাংবাদিকরা। সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থলে ফিরে আবার গুলিবর্ষণ করে। এতে ডিল্যান লিয়ন্স (২৪) নামের সাংবাদিক নিহত ও জেসে ওয়ালডেন নামের আরেক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন।

এক সংবাদ সম্মেলনে ওরেঞ্জ কাউন্টি শেরিফ জন মিনা বলেছেন, সাংবাদিকরা নিজেদের গাড়ির পাশে ছিলেন। সাংবাদিকদের গুলি করে সন্দেহভাজ কেইথ মোজেজ (১৯) পাশের একটি বাড়িতে প্রবেশ করে শিশু ও শিশুটির মাকে গুলি করে।

শেরিফ বলেছেন, আহত মা হাসপাতালে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। সন্দেহভাজনের অপরাধের দীর্ঘ ইতিহাস রয়েছে। চুরি, বেআইনি অস্ত্রবহন ও গাড়ি চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সন্দেহভাজন পুলিশ সদস্য মনে করে হয়ত সাংবাদিকদের গুলি করেছে বলে উল্লেখ করেছেন শেরিফ।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের