রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: চীনের শান্তি উদ্যোগে ‘গভীর উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৩, ২১:২২আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২১:২৫

রাশিয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনিপিংয়ের বৈঠককে যুক্তরাষ্ট্র আগেভাগেই শান্তি মিশন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তারা ইঙ্গিত দিচ্ছে, বেইজিংয়ের প্রস্তাবিত যেকোনও শান্তি কাঠামো ‘একতরফা এবং এতে রাশিয়ার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, চীনের প্রস্তাবে যুদ্ধবিরতি থাকতে পারে। তবে এই যুদ্ধবিরতি নতুন আক্রমণ শুরুর আগে রাশিয়াকে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ করে দেবে।

জন কিরবি বলেন, একটি যুদ্ধবিরতি এখন কার্যত রাশিয়ার আক্রমণকে অনুমোদন দেওয়া হবে। ইউক্রেনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার জন্য রাশিয়া এই যুদ্ধবিরতিকে কাজে লাগাবে। যাতে করে নিজেদের পছন্দমতো সময়ে পুনরায় তারা আক্রমণ শুরু করতে পারে।

ইউক্রেন যুদ্ধে চীন নিজেকে শান্তির জন্য নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ইতোমধ্যে সংঘাতের রাজনৈতিক মীমাংসার জন্য একটি প্রস্তাব হাজির করেছে। মার্কিন কর্মকর্তারা এমন প্রস্তাবকে গভীর সন্দেহের চোখে দেখছেন।

জন কিরবি বলেন, আমরা বিশ্বাস করি না যে এটি একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির জন্য একটি পদক্ষেপ।

তবে যুক্তরাষ্ট্র এখনও উদ্বিগ্ন যে, চীন হয়ত রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছে। কিরবি যদিও বলছেন, এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি যে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শি জিনপিংকে উৎসাহিত করা হচ্ছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে ইউক্রেনীয় পক্ষের অবস্থা জানার জন্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছেন।

কিরবি বলেছেন, তবে এখন পর্যন্ত এমন আলোচনার জন্য কোনও পরিকল্পনা গ্রহণ করা হয়নি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ২০ থেকে ২২ মার্চ রাশিয়া সফর করবেন চীনা প্রেসিডেন্ট। মস্কো সফরের পর তিনি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম