শি জিনপিংয়ের সঙ্গে কথা বলতে চান বাইডেন: হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৩, ১১:১৩আপডেট : ২১ মার্চ ২০২৩, ১১:১৫

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শি জিনপিংয়ের সঙ্গে আবারও কথা বলতে আগ্রহী। তবে তিনদিনের সফরে মস্কোয় অবস্থান করছেন শি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধে নিয়ে তার সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার বিষয়ে এখনও কোনও সময় বা স্থান নির্ধারণ হয়নি। তবে উপযুক্ত সময়ে তা নির্ধারণ করতে চান মার্কিন কর্মকর্তরা। এ বিষয়টি গুরুত্বপূর্ণ যে আমরা আলোচনার পথ সবসময় উন্মুক্ত রাখি, বিশেষ করে পরিস্থিতি যখন ঘোলাটে অথবা উত্তেজনা বিরাজ করে।

বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা আরও বলেন, বেইজিং-এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের স্থগিত হওয়া সফরের সময় পুনর্নিধারণ করতে চায় যুক্তরাষ্ট্র।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বিশালাকৃতির বেলুন প্রবেশের ঘটনায় দুই দেশের কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা শুরু হয়। বেইজিং ওই বেলুনটিকে গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করছিল, এমন দাবি করে যুদ্ধবিমান দ্বারা গুলি করে ভূপাতিত করে ওয়াশিংটন। যদিও বেলুনটি আবহাওয়া সংশ্লিষ্ট কাজে ব্যবহার হচ্ছিল, কক্ষচ্যুত হয়ে যায় বলে দাবি করেন শি জিনপিং প্রশাসন।

/এলকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের