যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর তাণ্ডব, ২৩ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৩, ২০:০৯আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০০:২০

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে শুক্রবার (২৪ মার্চ) রাতে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টর্নেডো। এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েকটি শহরে গাছ উপড়ে এবং ভবনধসে চাপা পড়েছেন অনেকে।

টর্নেডোর আঘাতে কয়েকটি গ্রামীণ শহরে ধ্বংসযজ্ঞ পরিস্থিতি দেখা দিয়েছে। গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে হাজার হাজার ঘর-বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্ধকারে রাত কাটাতে হয়েছে বাসিন্দাদের।

দক্ষিণাঞ্চলীয় রাজ্যে আরও একাধিক শক্তিশালী ঝড়ের কবলে পড়তে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে রয়েছে। রাতে আঘাত হানা টর্নেডোর কারণে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় শিলা বৃষ্টি ও ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েন বহু মানুষ।

টর্নেডোয় ক্ষতি হয়েছে অনেক। ছবি: এপি

মিসিসিপির পশ্চিমাঞ্চলীয় শহর রোলিং ফর্ক-এর কয়েকজন বাসিন্দা জানান, টর্নেডোয় তাদের ঘরের জানালা উড়ে গেছে। এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মিসিসিপির গভর্নর তাতে রিভেস টুইট বার্তায় বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি