গ্রেফতারের পর মুক্ত ট্রাম্প আদালত ছাড়লেন, পরবর্তী শুনানি ৪ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৩, ০২:২২আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০২:৪৭

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হওয়ার কিছু সময় পর মুক্তি পেয়েছেন। শুনানি শেষে ম্যানহাটনের আদালত কক্ষ ত্যাগ করেছেন তিনি। বের হওয়ার সময় ট্রাম্প কোনও কথা বলেননি। তাকে ভীষণ বিষন্ন দেখাচ্ছিল। আদালত থেকে বেরিয়ে সোজা বাইরে পার্ক করা মোটরকেডে ওঠেন পড়েন  ট্রাম্প। বলা হচ্ছে, ফ্লোরিডায় নিজ বাড়িতে ফিরে যাবেন ট্রাম্প। সেখান থেকেই হয়তো বিস্তারিত কিছু বলবেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার থেকে গাড়িবহর নিয়ে ম্যানহাটনের আদালতে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এ সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় শহরজুড়ে। ৭৬ বছরের ট্রাম্প গাড় নীল স্যুট ও লাল টাই পরে আদালতে উপস্থিত হন।

সাবেক পর্ন তারকা ড্যানিয়েল স্টর্মির মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় ডিস্ট্রিক্ট অ্যাটর্নির (ডিএ) কার্যালয়ে মঙ্গলবার আত্মসমর্পণ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় গ্রেফতার হন ট্রাম্প। 

আদালতে তিনি ৫৭ মিনিটের মতো অবস্থান করেন। সেখানে ব্যবসায়িক প্রতারণার ৩৪টি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প। ট্রাম্পের মামলার পরবর্তী ব্যক্তিগত শুনানির তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

গ্রেফতারের পর মুক্ত ট্রাম্প আদালত ছাড়লেন, পরবর্তী শুনানি ৪ ডিসেম্বর

আদালতের বাইরে কথা বলার সময় ট্রাম্পের অ্যাটর্নি টড ব্লাঞ্চ বলেন, ‘আমার মক্কেল হতাশ এবং বিচলিত।’

ব্ল্যাঞ্চ এই বিচারকে সম্পূর্ণ রাজনৈতিক বলে অ্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘আজ মোটেও ভালো দিন নয় ... এই দেশে এটি ঘটবে আশা করিনি। বিশেষ করে এমন একজনের সঙ্গে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আমরা এসবের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, কঠোর লড়াই।’

/এসপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম