হোয়াইট হাউজে বাইডেনকে চ্যালেঞ্জ জানাবেন কেনেডি জুনিয়র

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৩, ১৩:২৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৩:৩৮

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রার্থী হতে লড়তে যাচ্ছেন রবার্ট ফ্রান্সিস কেনেডি জুনিয়র। ইতোমধ্যে তিনি নির্বাচনি কাগজপত্র জমা দিয়েছেন। কেনেডির প্রচার দলের কোষাধ্যক্ষ জন ই সুলিভান বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

৬৯ বছর বয়সী কেনেডি জুনিয়র নিহত সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। কেনেডি একজন স্পষ্টভাষী ভ্যাকসিনবিরোধী প্রচারক। একটি পরিবেশগত আইন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তিনি। 

ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দুই দলই নিজেদের প্রেসিডেন্ট প্রার্থী খুঁজে পেতে প্রতিদ্বন্দ্বিতা করে- যাকে প্রাইমারি বলা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন, তিনি পুনঃনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা ঘোষণা করেননি।

গত মাসে আরেক ডেমোক্র্যাট মারিয়েন উইলিয়ামসন পার্টির মনোনয়নের দৌড়ে নাম লেখান। মার্চে কেনেডি টুইটারে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বিবেচনা করছেন তিনি। এর কদিন পরই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেন কেনেডি জুনিয়র।

এখন প্রেসিডেন্ট বাইডেন যদি পুনরায় প্রার্থী হন, তবে দু’জনের সঙ্গে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে অবতীর্ণ হতে হবে তাকে। সব ঠিক থাকলে ২০২৪ সালের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র: বিবিসি  

/এসপি/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ