গোয়েন্দা তথ্য ফাঁস: সন্দেহভাজনের নাম প্রকাশ করলো মার্কিন মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৩, ২৩:৪৮আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১২:২৯

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও গোয়েন্দা তথ্য ফাঁসকারী সন্দেহে এক ব্যক্তির নাম প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম। বৃহস্পতিবার সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজনের নাম জ্যাক টেক্সেইরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নিউ ইয়র্ক টাইমস এর আগে এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, একটি অনলাইন চ্যাট গ্রুপের নেতারও নাম একই। এই চ্যাট গ্রুপে পেন্টাগনের গোপন নথি ফাঁস হয়েছে। জ্যাক টেক্সেইরা নামের ২১ বছর বয়সী এই যুবক ম্যাসাচুসেটসের এয়ার ন্যাশনাল গার্ডের গোয়েন্দা শাখার এক সদস্য। অবশ্য পত্রিকাটি সন্দেহভাজন তথ্য ফাঁসকারী হিসেবে তার কথা উল্লেখ করেনি।  

পত্রিকাটি অনলাইন গ্রুপের আরও কয়েকজন সদস্যের সাক্ষাৎকারের ভিত্তিতে দাবি করেছে, নথি ফাঁসকারী ব্যক্তিকে তারা অন্তত তিন বছর ধরে চিনতেন।

বলা হচ্ছে সন্দেহভাজন ম্যাসাচুসেটসের এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সন্দেহভাজন তথ্য ফাঁসকারীকে শনাক্ত করেনি।

গেমারদের কাছে জনপ্রিয় সোশাল মিডিয়া অ্যাপ ডিসকর্ড-এ অন্তত ৫০ থেকে ১০০টি গোপন নথি প্রকাশ করা হয়েছে।

সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মার্কিন এয়ার ন্যাশনালে একজন প্রহরীকে তথ্য ফাঁসের জন্য সন্দেহ করা হচ্ছে। বৃহস্পতিবার ম্যাসাচুসেটসে তাকে গ্রেফতার করা হতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তদন্তকারীরা তথ্য ফাঁসের উৎস শনাক্তের খুব কাছাকাছি পৌঁছে গেছেন।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম