যুক্তরাষ্ট্রে কিশোরের জন্মদিনের পার্টিতে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৩, ২০:২০আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ২০:২০

যুক্তরাষ্ট্রের আলাবামাতে এক কিশোরের ১৬তম জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত চার জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আলাবামা অঙ্গরাজ্যের কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ডেডভিল এলাকায় শনিবার রাত সাড়ে দশটার পর এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

অঙ্গরাজ্যটির গভর্নর কে আইভি এক বিবৃতিতে বলেছেন, ডেডভিল এলাকায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করছি। সহিংস অপরাধের কোনও স্থান নেই আমাদের অঙ্গরাজ্যে। আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে আমরা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।

ডেডভিলে প্রায় ৩ হাজার মানুষের বসবাস।

কেন্টাকির লুইসভিলে একই দিনে আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এক ব্যক্তি জনবহুল একটি পার্কে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত ও অপর চারজন আহত হয়েছেন।

২০২৩ সালের প্রথম ১৫ সপ্তাহে যুক্তরাষ্ট্রে অন্তত ১৬২টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।  

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম