আলাস্কায় দুই মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩, ১২:০৭আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১২:১০

প্রশিক্ষণ শেষে ফেরার সময় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে সংঘর্ষের পর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৩ সেনা। আহত হন আরও একজন।

মার্কিন সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে জানা গেছে, আলাস্কার হেলির কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দুই সেনা নিহত হলেও আরেকজনকে উদ্ধার করে ফেয়ারব্যাঙ্কসের হাসপাতালে নেওয়ার সময় মারা যান। যিনি আহত হয়েছেন তার চিকিৎসা চলছে হাসপাতালে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। আলাস্কার মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র জন পেনেল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বলেন, বিধ্বস্তের সময় দুটি ‘এএইচ’ হেলিকপ্টারেই দুইজন করে সেনা ছিলেন।

এয়ারবর্ন ডিভিশনের মেজর জেনারেল ব্রায়ান আইফ্লার বিবৃতিতে বলেন, নিহত সেনাদের পরিবার, সহকর্মী এবং বিভাগের জন্য এক অভাবনীয় ক্ষতি। পরিবার, বন্ধু-বান্ধবের প্রতি সমবেদনা জানাচ্ছি।

বিধ্বস্তের কারণ এখনও জানা না গেলেও তদন্ত শুরুর কথা জানিয়েছে সেনাবাহিনী। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আলাস্কায় এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলো। সূত্র: এপি

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম