নিখোঁজ দুই কিশোরীসহ যুক্তরাষ্ট্রে ৭ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৩, ১৭:০১আপডেট : ০২ মে ২০২৩, ১৭:০১

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে দুই কিশোরীসহ মোট ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ মে) বিকালে রাজ্যটির হেনরিয়েটা শহর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

১৪ বছরের ইভি ওয়েবস্টার ও ১৬ বছরের ব্রিটানি ব্রুয়ার ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়ার পর তাদের খুঁজছিলো পুলিশ। অবশেষে জেসি ম্যাকফাডিন নামক এক ব্যক্তির বাড়িতে পাওয়া যায় তাদের মরদেহ। সেখানে ম্যাকফাডিনসহ তার পরিবারের সদস্যদেরও মরদেহ উদ্ধার করে পুলিশ। ম্যাকফাডিনকে সঙ্গে নিয়েই দুই কিশোরী সফরে বেরিয়েছিলেন বলে জানা গেছে।   

স্থানীয় পুলিশ কর্মকর্তা এডি রাইস বলেন, ‘এটি একটি দুর্ঘটনা।’

ব্রিটানির বাবা নাথান ব্রুয়ার বলেন, ‘রবিবার বাড়িতে ফেরার কথা ছিল আমার মেয়ের। আর কোনোদিন ফিরবে না সে।’

উল্লেখ্য, ২০০৩ সালে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেল খাটেন ৩৯ বছরের ম্যাকফাডিন। ২০২০ সালে জেল থেকে মুক্তি পান এই ব্যক্তি। এছাড়া এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

সূত্র: রয়টার্স, এপি

/এটি/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ