জলবায়ু বিপর্যয়ের চেয়েও বড় ঝুঁকি কৃত্রিম বুদ্ধিমত্তা: এআই ‘গডফাদার’

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৩, ০৩:৩০আপডেট : ০৭ মে ২০২৩, ০৩:৩০

জলবায়ু পরিবর্তনের চেয়েও বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার (৫ মে) এমন কথা বলেছেন ‘এআই গডফাদার’ নামে পরিচিত সাবেক গুগল কর্মকর্তা জিওফ্রে হিন্টন। 

সাক্ষাৎকারে জিওফ্রে হিন্টন বলেন, ‘জলবায়ু বিপর্যয়ে কী করণীয় তা সহজেই অনুধাবন করা যায়। কার্বন পোড়ানো বন্ধ করলে বা কমালেই এ ঝুঁকি হ্রাস করা সম্ভব। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবিলার করণীয় সম্পর্কে আমরা কেউই স্পষ্ট জানি না।’

গুগলে কয়েক দশক চাকরির পর সম্প্রতি অবসর গ্রহণ করেছেন জিওফ্রে। চাকরি ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই এআই এর ঝুঁকি নিয়ে সাবধান করে আসছেন তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনকে ছোট বিষয় হিসেবে দেখছি না আমি। এটি অবশ্যই একটি বড় ঝুঁকি। তবে আমার মনে হয় এর চেয়েও বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে এআই।’

কৃত্রিম বুদ্ধিমত্তার  ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম আশঙ্কা প্রকাশ করছেন তিনি। মানুষের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বেশি দক্ষতা অর্জন করে বিশ্বকে নিয়ন্ত্রণ করা শুরু করলে কী হতে পারে সে বিষয়ে উদ্বিগ্ন তিনি।

সম্প্রতি এআই এর উৎকর্ষ সাধনে কাজ করায় অনুতাপ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, হিন্টনের অবদানকে এআই এর উৎকর্ষে অত্যাবশ্যকীয় হিসেবে বিবেচনা করা হয়। ১৯৮৬ সালে নিউরাল নেটওয়ার্ক বিকাশের মাইলফলক হিসেবে ‘ব্যাক-প্রপাগেটিং ভুলের মাধ্যমে প্রতিনিধিত্ব শেখা’ নামক একটি গবেষণাপত্র প্রকাশ করেন জিওফ্রে। ২০১৮ সালে এআই বিষয়ক গবেষণার জন্য টুরিং অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।

সূত্র: রয়টার্স

/এটি/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম