যুক্তরাষ্ট্রে সমাবর্তন অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২৩, ১১:২৭আপডেট : ০৭ জুন ২০২৩, ১১:২৭

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাই স্কুলের সমাবর্তন অনুষ্ঠানে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। হামলাকারীর কাছে চারটি হ্যান্ডগান ছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির ক্যাম্পাস সংলগ্ন একটি থিয়েটারের কাছে সমাবর্তন অনুষ্ঠান চলছিল। সেখানে গুলি চালানোর ঘটনায় একজন ১৯ বছর বয়সী সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রিচমন্ড পুলিশের অন্তবর্তী প্রধান রিক এডওয়ার্ডস জানিয়েছেন, সন্দেহভাজনের বিরুদ্ধে অন্যান্য অভিযোগের সঙ্গে সেকেন্ড-ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হতে পারে। মাত্র একজনের সঙ্গে বিরোধে এতগুলোর মানুষের ওপর গুলি চালানো ‘ন্যক্কারজনক ও কাপুরুষোচিত’।

নিহতদের বয়স ১৮ থেকে ৩৬ বলে জানান এডওয়ার্ড। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, সন্দেহভাজন যুবক ঘটনাস্থল থেকে হেঁটে পালিয়ে যায়। কিছুক্ষণ পর চারটি হ্যান্ডগানসহ ধরা পড়েন। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম