বাইডেনের নির্বাচনি প্রচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৩, ২৩:৫৮আপডেট : ১৮ জুন ২০২৩, ২৩:৫৮

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ফিলাডেলফিয়া শহরে রাজনৈতিক র‍্যালির মাধ্যমে প্রচার শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজ রাজনৈতিক জোটকে সামনে আনা ও শ্বেতাঙ্গ শ্রমিকদের সমর্থন অর্জনের উদ্দেশ্যে তিনি শনিবারের (১৭ জুন) প্রচার চালিয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

অনুষ্ঠানটির আয়োজক ছিলো আমেরিকান অর্গানাইজেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন (এএফএল-সিআইও), যার সদস্য প্রায় ১ কোটি ২৫ লাখ শ্রমিক। চলতি সপ্তাহে বাইডেন প্রশাসনের প্রতি সমর্থন জানিয়েছে সংগঠনটি।

অনুষ্ঠানে উপস্থিত ২ হাজার শ্রমিককে উদ্দেশ করে এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় আপনাদের পাশে থাকার কথা দিয়েছিলাম, থেকেছি। আপনারাও আমার পাশে থেকেছেন।’

ট্রেড ইউনিয়ন শ্রমিকদের এমন সমর্থন নির্বাচনে ‘বিশাল’ প্রভাব ফেলবে বলে জানিয়েছেন বাইডেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে শ্রমিকদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বর্তমানে ক্ষমতায় থাকা এই প্রেসিডেন্ট।

প্রশাসনের মোটামুটি ভালো সময়ে প্রচার শুরু করলেন বাইডেন। গত মাস থেকে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমতে শুরু করেছে, চলতি মাসে ঋণ সীমা বাড়ানোর চুক্তি কংগ্রেসের অনুমোদন পেয়েছে, কমেছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামও। 

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট দল থেকে বর্তমানে ক্ষমতায় রয়েছেন বাইডেন। ২০২০ সালের নির্বাচনি প্রচারও তিনি শুরু করেছিলেন ফিলাডেলফিয়া ও পেনসিলভেনিয়া শহর থেকেই। ২০১৬ সালে ফিলাডেলফিয়ায় রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন পেলেও ২০২০ সালে পাল্টে যায় সে চিত্র।

সূত্র: আল জাজিরা

 

/এটি/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম