ধেয়ে আসছে ‘হিলারি’, সতর্ক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৩, ১০:৩১আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১০:৩৮

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো উপকূলের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এর নামকরণ করা হয়েছে ‘হিলারি’। এই হ্যারিকেনটি আগামী শনিবার উপকূলে আঘাত হানার শঙ্কা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।

হ্যারিকেনের প্রভাব পড়তে শুরু করেছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায়। যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ইতোমধ্যে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ ও দক্ষিণ-পশ্চিম যুক্তরাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে। তবে ঘূর্ণিঝড়টি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় পৌঁছানোর আগেই কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। কিন্তু প্রবল বর্ষণে বন্যা দেখা দিতে পারে। তলিয়ে যেতে পারে অনেক জায়গা। দুর্ভোগে পড়বেন বহু মানুষ।

হিলারিকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম বৃহৎ গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় বলা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে আঘাত হানা গত ৮০ বছরে প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। এনএইচসি শনিবার সবশেষ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ক্যালিফোর্নিয়ার ইউজেনিয়া থেকে প্রায় ২৮৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

ধেয়ে আসছে ‘হিলারি’, সতর্ক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো

এ বিষয়ে বার্তা সংস্থা এপিকে এনএইচসি'র জ্যেষ্ঠ ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ জন ক্যাঙ্গিয়ালোসি বলেছেন, ‘হিলার দ্রুত দুর্বল হয়ে পড়বে বলে মনে হচ্ছে।’

ঘূর্ণিঝড়ের সবশেষ অবস্থান

এদিকে সান ডিয়াগোর আবহাওয়া দফতর বড় ধরনের বন্যা সতর্কতা জারি করেছে। সেখানকার ২ কোটি ৬০ লাখ বাসিন্দাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হিলারির কারণে সতর্ক অবস্থানে মেক্সিকো সরকার। উদ্ধার অভিযান পরিচালনায় ১৮ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

সূত্র: বিবিসি, সিএনএন 

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম