দ. ক্যালিফোর্নিয়ায় ‘হিলারি’র তাণ্ডব, সতর্ক থাকতে বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ১২:৪৫আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৩:১০

মেক্সিকোয় তাণ্ডব চালিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হিলারি’। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজ্যের অনেক জায়গা। এই শুষ্ক জায়গায় অতি বর্ষণে মারাত্মক বন্যা সৃষ্টির পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিফতর। বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট।

দক্ষিণ ক্যালিফোনির্য়ার স্থানীয় সময় রবিবার বিকেলে স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঝড় হিলারি। ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যায়।

রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খরা অঞ্চল জুড়ে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এখানে বেশিরভাগ সময় প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়া থাকে। বৃষ্টির সঙ্গে ৯৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়াটা অনেকটা বিরল ঘটনা।

আকস্মিক বন্যা দেখা দিয়েছে ক্যালিফোর্নিয়ায়, ছবি: টুইটার

ঘূর্ণিঝড়ের সবশেষ অবস্থান পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘দ. ক্যালিফোর্নিয়ায় জরুরি বাহিনী ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সহায়তা প্রস্তুত রয়েছে। ঝড়টি গুরুত্ব সহকারে নিতে আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ মেনে চলুন।’

লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পূর্বে পাম স্প্রিংসে ১০ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। যেখানে শহরটিতে সারা বছরে প্রায় ৪ দশমিক ৬ ইঞ্চি বৃষ্টি হয়।

ইতোমধ্যে অনেক জায়গা প্লাবিত। ঝড়ো বৃষ্টির কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার অনেকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।

রবিবার হিলারি ঘূর্ণিঝড়র প্রতিবেশী মেক্সিকোর উত্তরাঞ্চলে আঘাত হানে। প্রায় ২ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় বলে জানিয়েছে সেনাবাহিনী। সূত্র: সিএনএন, আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম