বাইরে কেনাকাটা করছিলেন বাবা, ঘরে আগুনে পুড়ে মৃত্যু ৫ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৩, ১১:০৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে আগুনে পুড়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। নিহত পাঁচজনের চারজন আপন ভাই-বোন। অন্যজন তাদের বাড়িতে বেড়াতে আসছিল। ওই চার শিশুর বাবা বাইরে বড়দিনের কেনাকাটা করতে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দোতলা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়িতে থাকা চার শিশু মারা যায়। তাদের বাবা বড়দিনের কেনাকাটা করতে বাইরে গিয়েছিলেন। 

কর্মকর্তারা আগুনের ঘটনার তদন্ত করছেন তবে নিহতের বাবার নাম প্রকাশ করেননি।

শনিবার স্থানীয় সময় বিকাল ৫টার আগে লাস ভেগাস থেকে ১০০ মাইল দক্ষিণে বুলহেড সিটিতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

বুলহেড সিটি পুলিশ এক বিবৃতিতে বলেছে, সন্তানের বাবা তদন্তকারীদের কাছে জানিয়েছেন তিনি প্রায় আড়াই ঘণ্টার জন্য মুদি এবং বড়দিনের উপহার কিনতে  বাইরে গিয়েছিলেন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে যে নিচের তলার প্রবেশপথে আগুনের সূত্রপাত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর ওপরের তলার বেডরুমে থাকা শিশুদের জন্য নিরাপদে আবাসন থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়েছিল।

নিহত পাঁচজনকে ওপরের বেডরুমে পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে আগুন বাড়ির একমাত্র সিঁড়ি দিয়ে ওপরে ছড়িয়ে পড়ে। এতে করে তাদের পালানোর পথ আটকে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন দেখতে পাওয়ার পর তারা তা নেভানোর চেষ্টা করেন।

প্যাট্রিক ও'নিল নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা গ্যারেজের দরজা খুলে দিয়েছিলাম, সেখানে লোকেরা জিনিসপত্র বের করছিল। আমরা দরজার কাছে পৌঁছানোর চেষ্টা করতেই গ্যারেজে ধোঁয়া আসতে শুরু করে এবং লোকজনের দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। 
প্রতিবেশীরা জানত না যে বাড়ির ভিতরে কেউ আছে, তিনি যোগ করেন। যদি তারা জানত, তবে তারা উদ্ধারের চেষ্টা করত।

পুলিশ বলছে, আগুনের সময় বাড়িতে কোনো প্রাপ্তবয়স্ক লোক ছিলেন না।

/এসএসএস/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের