৬ মাসের মাথায় পদত্যাগ করলেন হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৪, ১৫:১৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৫:১৯

ইহুদিবিদ্বেষ ও প্লেজারিজমের অভিযোগে পদত্যাগ করলেন হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ক্লাইডেন গে। মাত্র ছয় মাস আগে দায়িত্ব নিয়ে পদত্যাগ করলেন হার্ভার্ড ইউনিভার্সিটির ইতিহাসে সবচেয়ে কম সময় পদে থাকা প্রেসিডেন্ট ক্লাইডেন গে। মঙ্গলবার (২ জানুয়ারি)  পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

হার্ভার্ড কর্তৃপক্ষ বরাবর লেখা পদত্যাগপত্রে ক্লডিন গে লিখেছেন, তিনি পদত্যাগ করলেও বিশ্ববিদ্যালয়ের একজন ফ্যাকাল্টি হিসেবে তিনি  দায়িত্ব চালিয়ে যাবেন। তিনি লিখেছেন, যেহেতু আমি এখন ফ্যাকাল্টিতে ফিরে যাচ্ছি, তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি লক্ষ্য অর্জনে সবার সঙ্গে কাজ চালিয়ে যাব। তিনি আরও বলেন, জাতিগত বিদ্বেষ নিয়ে আমার মনোভাব ও কাজ নিয়ে প্রশ্ন তোলা আমার জন্য কষ্টদায়ক ছিল। এ জন্য আমাকে অনেক হুমকিও পেতে হয়েছে। 

উল্লেখ্য ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে হার্ভার্ডের প্রেসিডেন্ট ক্লাউডিন গে এবং ১৫ জন ডিনসহ উর্ধ্বতনদের নেতৃত্ব অক্টোবরের মাঝামাঝি একটি বিবৃতি দিয়েছিলেন। ওই বিবৃতিতে তারা বলেন, ইসরায়েলের নাগরিকদের লক্ষ্য করে হামাসের হামলায় যে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটেছে, এতে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। এছাড়া ইহুদিবিদ্বেষ নিয়ে মন্তব্যের অভিযোগে তাঁকে নিয়ে সমালোচনাও চলছিল যা নিয়ে পদত্যাগের চাপে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে অন্যের লেখার অংশবিশেষ চুরির অভিযোগও উঠেছিল। 

গত বছরের জুলাইয়ে হার্ভার্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলেন ক্লাউডিন গে। শিক্ষাপ্রতিষ্ঠানটির ৩৮৭ বছরের ইতিহাসে তিনিই ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম